
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকার টাঙ্গাইল-নাগরপুর সড়কের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আক্তার হোসেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সাফলাবাড়ী এলাকার বানু মন্ডলের ছেলে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে লোকটি মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি।
দেলদুয়ার থানার ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।






