বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

নভেম্বর ২৫, ২০২৬
A A
দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

৪৬ Views

নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মুন্সিনগর মৌ: তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। ভবনটার অবস্থা এমন বেহাল, যে কেন সময় ধ্বসে পরে জানমালের ক্ষতি হতে পারে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ভবনটি পরিত্যক্ত ও অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ফাজিলহাটি ইউনিয়নে অবস্থিত প্রায় ৪২ বছর আগে মুন্সিনগর মৌ: তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষের জন্য নির্মিত এ ভবনটি ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে মরিচাধরা রড বেরিয়ে গেছে। পিলার এবং দেয়ালের পলেস্তারাও খসে পড়েছে। ব্যবহার অনুপযোগী ভবনটি দ্রুতই পরিত্যক্ত ও অপসারণ করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Advertisement

বিদ্যালয়ের বেশকয়েকজন অভিভাবকরা জানান, ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা হলেই ভবনের ভিতরে বসে বখাটেদের আড্ডা। গভীর রাত পর্যন্ত চলে মাদকের ডামাডোল। অন্তত মাদকের আস্তানা নির্মূল করতে ভবনটি অপসারণ করা জরুরী হয়ে পড়েছে।

ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জুই ইসলাম জানায়, আমাদের বিদ্যালয়ে একটি পুরনো ভবন রয়েছে। ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিত্যক্ত হওয়ায় এখানে বহিরাগতরা আড্ডা জমায়। এতে আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমাদের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে ভবনটির দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। ১০ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার জানান, আমাদের বিদ্যালয়ে এই পুরাতন ভবনটি যখন তখন ভেঙ্গে যেতে পারে। আমাদের খেলাধুলা এবং চলাফেরায় আমরা ঝুঁকিতে আছি। ভবনটি দ্রুত অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনার কবল থেকে আমাদের রক্ষার দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান বলেন, সেই প্রতিষ্ঠাকালীন সময়ের ৪২ বছরের পুরানো ভবন এখন আর ব্যবহার উপযোগী নেই। ভবনটি একেবারেই বেহাল হয়ে পড়েছে। পরিত্যক্ত হওয়ায় ভবনটিতে বখাটেদের আড্ডা বসে। ভবনটি অপসারণ করা না গেলে ধ্বসে পরে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Advertisement

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মুন্সিনগর মৌ. তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি পুরাতন জরাজীর্ণ ঝুকিপূর্ন ভবন রয়েছে। বিদ্যালয়ে মেয়েদের নিরাপত্তার স্বার্থে এবং আঙ্গিনার সৌন্দর্য বাড়াতে ভবনটি পরিত্যক্ত ও অপসারণ করা জরুরী হয়ে পড়েছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থাফাজিলহাটি ইউনিয়নমুন্সিনগর মৌ: তোমেজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়
Next Post
মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

নভেম্বর ২৫, ২০২৬
দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

নভেম্বর ২৫, ২০২৬
টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে পার্কিং বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে পার্কিং বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নভেম্বর ২৫, ২০২৬
টাঙ্গাইলে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

নভেম্বর ২৫, ২০২৬
মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচ পাম্পের ১২ ট্রান্সফরমার চুরি

মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচ পাম্পের ১২ ট্রান্সফরমার চুরি

নভেম্বর ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In