
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐহিহ্যবাহী লৌহজং নদী খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া সুইচগেইট নামক স্থানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে লৌহজং নদীতে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
“টাঙ্গাইল জেলার আওতাধীন ধলেশ্বরী ও লৌহজং নদী পূণ:খনন এবং টাঙ্গাইল ও পৌর এলাকার নদীতীর প্রতিরক্ষা কাজ” প্রকল্পের আওতায় দেলদুয়ার উপজেলাধীন লৌহজং নদী পূণ:খনন কাজের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হান।
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলুসহ অন্যরা।





