Saturday, November 28, 2026
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

November 27, 2026
A A
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

143 Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের যৌথ আয়োজনে পুণর্মিলনীর আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজনের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

Advertisement

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী।

শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, তোমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা। বস্ত্র খাতে এখন টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি), স্মার্ট টেক্সটাইল এবং অটোমেশনের যুগ চলছে। তোমাদের পূর্বসূরিরা যে পথ তৈরি করে দিয়েছেন, সেই পথ ধরে নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তোমাদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে রয়েছে।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।

Advertisement

দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুই দশকের গৌরবময় পথচলা, অর্জন ও স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বিভাগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগের বন্ধন আরও জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমাভাবিপ্রবিমাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত
Next Post
টাঙ্গাইলের গালার ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গালার ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

November 28, 2026
টাঙ্গাইলে তিন বছরের শিশু আদিবা হত্যায় দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে তিন বছরের শিশু আদিবা হত্যায় দুইজন গ্রেপ্তার

November 28, 2026
টাঙ্গাইলের করটিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফের মোটরসাইকেল শোডাউন

টাঙ্গাইলের করটিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফের মোটরসাইকেল শোডাউন

November 28, 2026
দেলদুয়ারে বাবুপুর খেলার মাঠ পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া সচিব

দেলদুয়ারে বাবুপুর খেলার মাঠ পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া সচিব

November 28, 2026
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮জন গ্রেপ্তার

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮জন গ্রেপ্তার

November 28, 2026

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In