
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষামূলক অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৮ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী নাগরপুর, বাসাইল, ভূঞাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী।
গ্রেপ্তারকৃত আসামী হলেন- শাকিল, বায়োাজিত হোসেন, মজিবর রহমান, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, মাহবুব আলম খান বিল্টু, হুমায়ুন সিকদার, রাশেদ লিটু, হারুন অর রশিদ, আব্দুর রাজ্জাক, চাঁন মিয়া, রাতিন, রবিউল, রিপন মিয়া, রব্বানী সরকার, মারুফ, ইসলাম এবং মাসুদ রানা।
গ্রেপ্তারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সপোর্দ করা হবে।






