
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা থেকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ১৫৩ জন। এর মধ্যে চালক ২ হাজার ৯০ জন এবং সহকারী ২ হাজার ৬৩ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন ৩০ জন পুলিশ সদস্য ও ৩০ জন আনসার সদস্য।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন। তিনি জানান, সকাল ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব করছেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্যামল হোড়, এডভোকেট বার সমিতির টাঙ্গাইলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সাইদুল রহমান স্বপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, কবি ও সাহিত্যক অনিক রহমান বুলবুল।






