
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ আলী প্রায় ২০০শত মোটরসাইকেল দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের বিরুদ্ধে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেল শোডাউন করেছে । এছাড়া নির্বাচনকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্কীকরণ ও শোডাউন করেন তাঁর সমর্থকরা। এ সময় সাধারণ মানুষের মাঝে ও ভোটারদের কাছে দোয়া, সমর্থন কামনা করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই ইতিমধ্যেই আমি নিজস্ব অর্থায়নে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা দিয়ে যাচ্ছি। সবসময় আপনাদের পাশে থাকতে চাই করটিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদা বাজিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনা পয়সায় বিতরণ নিশ্চিত করা হবে। এসব সরকারি সুবিধা প্রদানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতি হতে দেওয়া হবে না।
তিনি করটিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি, ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।






