
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, টাঙ্গাইল পৌরসভার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, টাঙ্গাইলে শহরের বেপারী পাড়ায় অবস্থিত স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রোকেয়া খান বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি শহরের বেপারী পাড়ার বাসিন্দা টাঙ্গাইল মরহুম অ্যাডভোকেট সোহরাব আলীর সহধর্মিনী ছিলেন।
তিনি দৈনিক পথে-প্রান্তরে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফিরোজ মান্নার শাশুরি। এছাড়া টাঙ্গাইল কাগমারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা তুষারের মা।
রোকেয়া খান ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আদর্শ নেত্রী। বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত ও রুচিশীল একজন মানুষ। মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সকলে।






