
স্টাফ রিপোর্টার ॥
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, হিন্দু ধর্মাবলী ভাই বোনদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়ে বিভাজনের রাজনীতি আর করতে দেয়া হবে না। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রধান হয়ে উঠবে। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে।
বুধবার (১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় দুর্গা পূজা পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এই মন্তব্য করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সজিব, গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ রেজওয়ান রঞ্জু প্রমুখ।






