শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মির্জাপুরের মহেড়ায় দুই কিলোমিটার সড়কে ভোগান্তি লক্ষাধিক মানুষের

অক্টোবর ৬, ২০২৫
A A
মির্জাপুরের মহেড়ায় দুই কিলোমিটার সড়কে ভোগান্তি লক্ষাধিক মানুষের

মির্জাপুরের মহেড়ায় দুই কিলোমিটার সড়কে ভোগান্তি লক্ষাধিক মানুষের

২৩২ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া ও জামুর্কী গ্রামের সংযোগ তৈরি করেছে দুই কিলোমিটার সড়ক। মহেড়া জমিদার বাড়ি ও পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সহজে যাতায়াতের একমাত্র পথ এটি। সড়কটি দিয়ে মহেড়া ও জামুর্কী ইউনিয়নের এক লাখের বেশি মানুষের চলাচল রয়েছে। তবে কাঁচা সড়কটির কারণে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে জমিদার বাড়ি আসতে হয় দর্শনার্থীদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার এই দুই ইউনিয়নের কড়াইল, ভাতকুড়া, ছাওলিমহেড়া, আদাবাড়ি, জামুর্কী, গোড়ান, সাটিয়াচড়া, গুনুটিয়া, ধল্ল্যা ও বানিয়ারা গ্রামের কয়েক লাখ মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার লোকজনও এ সড়ক দিয়ে জামুর্কী হাটে ও জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে। তবে কাঁচা সড়কের কারণে চলাফেরা প্রায় বন্ধ করে দিয়েছে এসব গ্রামের বাসিন্দারা। রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগের শেষ থাকে না। বেহাল সড়কের কারণে ব্যবসা-বানিজ্যসহ আর্থ সামাজিক উন্নয়নেও পিছিয়ে পড়েছেন তারা।

Advertisement

এ সড়কের ভ্যানচালক নুরু মিয়া বলেন, সড়কটিতে আমাদের চলাচল করতে হয়। বেশি সমস্যা হয় বৃষ্টির সময়। যখন খালি গাড়ি থাকে তখন আরো কষ্ট হয়। কারণ মানুষের সাহায্য ছাড়া যাওয়া যায় না।

স্টার একাডেমি স্কুলের শিক্ষার্থী গাজী ফাহিম ও অহেদ বলেন, আমাদের স্কুলেই ৭০০-৮০০ শিক্ষার্থী রয়েছে। এখানে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টি ও বর্ষার সময়। অন্য সড়ক দিয়ে গেলে চার-পাঁচ কিলোমিটার ঘুরতে হয়। বৃষ্টি ও বর্ষার সময় আমরা নিয়মিত স্কুলে যেতে পারি না।

Advertisement

জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মিয়া বলেন, জন্ম থেকে দেখছি রাস্তার কোনো উন্নয়ন নেই। চার গ্রামসহ দুই থানার মানুষ এ রাস্তায় চলাচল করে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা-নেয়া, গ্রাম থেকে শহরে যেতে ভোগান্তিতে পড়তে হয়। একটু বৃষ্টি হলেই কাদা মাড়িয়ে চলতে হয়।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া ও জামুর্কী গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়কটি এলজিইডির আইডিভুক্ত। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিবি) কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই সড়কটি পাঁকাকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsজামুর্কী ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদপুলিশ ট্রেনিং সেন্টার পিটিসিমহেড়া ইউনিয়নমির্জাপুর উপজেলামির্জাপুরের মহেড়ায় দুই কিলোমিটার সড়কে ভোগান্তি লক্ষাধিক মানুষের
Next Post
টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা

টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা

সর্বশেষ সংবাদ

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In