
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ বাজারে ৭ ও ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টাঙ্গাইল পৌর শহরের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় ওয়ার্ডের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার অনুরোধ করেন।






