
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে কিশোরগঞ্জ জেলা থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।






