
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী জাহিদ রানাকে ছাত্র বিষয়ক সম্পাদক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আই/ডিইবি) সম্মাননা স্মারক প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের সামনে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান আসিফ, ছাত্র প্রতিনিধি রমজান শেখ, আন্দালিব রহমান হানিফ, হৃদয় আহমেদ, শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রকৌশলী জাহিদ রানা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার জন্য পূর্বেও কাজ করেছি। বর্তমানেও ছাত্র-ছাত্রীদের পাশে থেকেই সব সময় কাজ করবো। পরে সকল ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।






