শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

৫ আগস্টের পর দেশ পুর্নগঠনের সুযোগ এসেছে- চরমোনাই পীর

জানুয়ারি ২৭, ২০২৬
A A
৫ আগস্টের পর দেশ পুর্নগঠনের সুযোগ এসেছে- চরমোনাই পীর

৫ আগস্টের পর দেশ পুর্নগঠনের সুযোগ এসেছে- চরমোনাই পীর

৭১৯ Views

সোহেল রানা, কালিহাতী ॥
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব আইন ও নীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তা মানুষের কল্যাণের পরিবর্তে দুর্নীতি, অর্থপাচার ও মানবিক বিপর্যয়ই ডেকে এনেছে। গত ৫৩-৫৪ বছর ধরে যে রাজনৈতিক ব্যবস্থায় দেশ পরিচালিত হয়েছে, সেই ব্যবস্থার ফলেই বাংলাদেশকে একাধিকবার দুর্নীতির তালিকায় শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই শাসন ব্যবস্থায় হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছেন, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং তথাকথিত ‘বেগম পাড়া’ তৈরির অভিযোগ উঠেছে। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও নীতিনির্ধারণে বিদেশি তাবেদারির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য যে আইন পাস করা হবে, সেই আইন অনুযায়ীই দেশ পরিচালিত হবে। তাই সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামের পক্ষে একটি ভোট মানেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। হাতপাখা প্রতীকে একটি ভোট বাড়লে ইসলামের শক্তিও বৃদ্ধি পাবে।
নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলী আমজাদ হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
এছাড়াও কালিহাতী ও ঘাটাইল উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৫ আগস্টের পর দেশ পুর্নগঠনের সুযোগ এসেছে- চরমোনাই পীরNews Tangailtangail newsকালিহাতী উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
বাসাইলে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাসাইলে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

অক্টোবর ৩০, ২০২৬
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

অক্টোবর ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In