
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
দিবসটি উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করেন যথাক্রমে সংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাগরপু প্রেসক্লাব ও সামাজিক সংগঠণ সমুহ। পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিনী মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হাসান প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ বীর মুক্তিযোদ্ধরা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।






