বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক শুণ্যতায় চিকিৎসা সেবা বিঘ্নিত

এপ্রিল ২, ২০২৬
A A
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক শুণ্যতায় চিকিৎসা সেবা বিঘ্নিত

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক শুণ্যতায় চিকিৎসা সেবা বিঘ্নিত

৬০ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে একজনও নেই। চতুর্থ শ্রেণির কর্মচারি না থাকাসহ রয়েছে আরও কিছু সংকট ও অব্যবস্থাপনা। সরেজমিন হাসপাতাল ঘুরে এসব তথ্য জানা গেছে। গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিগত ২০১২ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি বিগত ২০১৫ সালে উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী ও মধুপুর-ধনবাড়ীর সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক। করোনা মহামারিতে প্রতিষ্ঠানটির ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু দিন দিন যে প্রতিষ্ঠানের সেবা বৃদ্ধি পাওয়ার কথা, সেই প্রতিষ্ঠান আজ স্বাভাবিক সেবাটুকু দিতেও ব্যর্থ হচ্ছে।
ধনবাড়ী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ২৮৩ জন অধিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২০ জন চিকিৎসক থাকার কথা। সেখানে একজনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ১০ জন চিকিৎসক পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। নার্স, ওয়ার্ড বয়, প্যাথলজিস্ট, রেডিও লজিস্টসহ বিভিন্ন বিভাগের কর্মচারী থাকলেও নেই চতুর্থ শ্রেণির কর্মচারী। আউট সোর্সিংয়ের ভিত্তিতে ২৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু বেতন অনিয়মিত হওয়ায় তারাও কাজে অনিয়মিত। তাই অপর্যাপ্ত জনবল দিয়েই সেবা দিতে হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা।

Advertisement

৫০ শয্যা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত অবস্থান করে ব্যাপক অব্যবস্থাপনা চোখে পড়ে। পৃথক কাউন্টারে নারী-পুরুষকে টিকিট দেওয়া হলেও বহির্বিভাগ পুরুষ কক্ষেই নারী ও পুরুষদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বর্হি বিভাগ মহিলা কক্ষে রাখা হয়েছে মোটরসাইকেল ও সাইকেল। প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্যাথলজিস্ট সাইফুল ইসলামের পরিবর্তে সেখানে আউট সোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত ল্যাব অ্যাটেনডেন্ট বিপ্লবকে দেখা যায়।
হাসপাতালের জুনিয়র কলসালটেন্টের কক্ষে তালা। আবার প্যাথলজির সামনে রোগী আসামাত্র একশ্রেণির দালাল তাদের ফুসলিয়ে ক্লিনিকে নিয়ে যায়। সমৃদ্ধ ওই প্যাথলজি বিভাগ ওই দিন অনধিক ১০ জন রোগীকে সেবা দিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরও বন্ধ রয়েছে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও অপারেশন থিয়েটার। এক্স-রে বিভাগের রেডিওলজিস্ট হাবিবুর রহমান ছিলেন অনুপস্থিত। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আদিরা সুলতানা হাসপাতালে আসার কিছুক্ষণ পরই প্রাইভেটকারযোগে হাসপাতাল ত্যাগ করে আর ফিরে আসেননি।

উপজেলার আমবাগান এলাকার আরেফিন তাঁর স্বজনকে নিয়ে রিপোর্ট দেখানোর জন্য ১১টা ৪০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত অপেক্ষা করে চলে যেতে বাধ্য হন। দন্ত চিকিৎসক, ইউনানি বিভাগের চিকিৎসককে রোগীদের সেবা দিতে দেখা গেছে। প্যাথলজির জন্য প্রয়োজনীয় ওয়াশ ব্লকের টেপগুলো অচল, বেসিন নোংরা। টয়লেট ব্যবহারের অনুপযোগী। ওয়ার্ডগুলোর পরিবেশও নোংরা। বেলা দেড়টার দিকে শিপু নামের এক নারীকে তৃতীয় তলায় ঝাড়ু দিতে দেখা গেছে। চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন করা এলাকাগুলোও মলিন হয়ে আছে। বেতন-ভাতা অনিয়মিত থাকায় আউট সোর্সিংয়ের মাধ্যমে নেওয়া চতুর্থ শ্রেণির কর্মচারীরা অনুপস্থিত থাকেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ অব্যবস্থাপনার মধ্যেও বহির্বিভাগে ডা. আদনান আহসান চৌধুরী, ডা. সেলিম আলদ্বীন ও রেজওয়ানা জাহান নিলয়কে বিরামহীন চিকিৎসা সেবা দিতে দেখা গেছে। ডা. আদনান আহসান চৌধুরী বলেন, ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও একজনও নেই। কষ্ট হলেও রোগীদের চাপ সামাল দেওয়া যায়। কিন্তু দুর্ঘটনার শিকার রোগীদের নিয়ে আমাদের হিমশিম খেতে হয় সার্জন না থাকায়। আমার ও দু-একজনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই সেই সেবা দিয়ে থাকি। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্যত্র পাঠানো ছাড়া আমাদের কোনো উপায় নেই।

Advertisement

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি এ ব্যাপারে জানতে চাইলে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা বলেন, আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তাছাড়া চতুর্থ শ্রেণির কোনো কর্মচারী বরাদ্দ নেই। আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রাপ্তরা গত জুন থেকে বেতনভাতা পান না। তাই তাঁরা দায়িত্বে অবহেলা করেন। এদিকে চিকিৎসক সংকট তো আছেই। তারপরও সাধ্যের মধ্যে যতটুকু সেবা দেওয়া যায়, ততটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জনবলের সংকট কাটলে সেবা বাড়বে।
এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তাছাড়া আউট সোর্সিংয়ে নেওয়া কর্মচারীদের কাজে অনিয়মিত থাকার বিষয়টি জানা ছিল না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধনবাড়ী উপজেলাধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Next Post
নাগরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট তিল ও সার বিতরণ

নাগরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট তিল ও সার বিতরণ

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

মির্জাপুরে নদীর উপর ব্রিজ নির্মান শেষ না হওয়ায় তিন ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

এপ্রিল ২, ২০২৬
নাগরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট তিল ও সার বিতরণ

নাগরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পাট তিল ও সার বিতরণ

এপ্রিল ২, ২০২৬
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক শুণ্যতায় চিকিৎসা সেবা বিঘ্নিত

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক শুণ্যতায় চিকিৎসা সেবা বিঘ্নিত

এপ্রিল ২, ২০২৬
ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ হত্যা না আত্মহত্যা!

ধনবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ হত্যা না আত্মহত্যা!

এপ্রিল ১, ২০২৬
টাঙ্গাইলের মহাসড়কে সোনালু-জারুল-নিমের চারা রোপণ

টাঙ্গাইলের মহাসড়কে সোনালু-জারুল-নিমের চারা রোপণ

এপ্রিল ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In