
স্পোর্টস রিপোর্টার ॥
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ১ রানে পরাজিত করেছে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ। শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিবেকানন্দ হাইস্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
৫০ ওভারের শেষ বলে দশম উইকেটের পতনের পর দলীয় ১৯১ রান হয়। দলের পক্ষে নুর অপরাজিত ৫২ রান করে। এছাড়া মাহিম ২৮ ও ইমাদ ওয়াসীম ২৩ রান করে। বোলিংয়ে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নাফিউল ২৮ রানে ৩টি এবং শুভ ২টি উইকেট দখল করে।
জবাবে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করে নেমে ৪৫ ওভার ২ বলে ১৮৮ রানে ৯ উইকেটে পতন হয়। এরপর বোলার আনাসের নো বলে ১টি এবং সিঙ্গেলে ১টি মোট দুটি রানে ১৯০ রানে দলীয় রান ঠেকে।
জয়ের জন্য ২টি রান আর বিবেকানন্দ হাইস্কুলের জয়ের জন্য ১টি উইকেট দরকার। শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুলরুদ্ধকর অবস্থায় ৪৫ ওভারের শেষ বলে এ পর্যন্ত স্বপ্ন দেখানো শেষ ব্যাটসম্যান মাহাথির ১৭ রানে বাঁহাতি বোলার আনাসের বলে বোল্ড হলে বিবেকানন্দ হাইস্কুলের ১ রানে জয় নিশ্চিত হয়ে দল ফাইনালে উঠে। বিন্দুবাসিনী স্কুলের পক্ষে আফ্রিদী ৪৪, সাকিব ৩৪ ও সোহান ২৯ রান করে। এখানে বড় রানের র্টাগেটে সাকিব ও আফ্রিদীর ৮৪ রানে জুটি দলীয় রানকে এগিয়ে দেয়।
বিন্দুবাসিনীর রিয়ান, নাফিউল, তায়েবদের পরিশ্রমী খেলা মুগ্ধ করে। তারপর জয়ের লক্ষ্যে তীরে গিয়ে তরী ডুবে মাহাথির আউটে হেরে যায় বিন্দুবাসিনী স্কুল। বোলিংয়ে বিজয়ী বিবেকানন্দ স্কুলের তানজিম ৩৫ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া আনাস ও তামজিদ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
বিজয়ী দলের তানজীম ব্যাটিংয়ে ১২ এবং বোলিংয়ে ৪টি উইকেট দখল করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় আম্পায়ার ছিলেন দিবোজ্জল সরকার রবীন ও উত্তম গৌড় এবং স্কোরার এরফানুল করিম খান আজমির।






