মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্ত

এপ্রিল ২৮, ২০২৬
A A
টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্ত

টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্ত

৫৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা শেষ হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাঙালির প্রাণ। এর ধারাবাহিতায় টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর গ্রামে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দূরদূরান্ত থেকে জামাইরা এই মেলায় আসেন। গত শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মেলা চলে সোমবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত।
জানা যায়, প্রতি বছর ১১, ১২ ও ১৩ বৈশাখ (সনাতন পঞ্জিকা অনুসারে) টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই মেলা। তিনদিনে রসলপুরসহ আশেপাশের অন্তত ৩০-৩৫টি গ্রামের হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মেলায়। বিশেষ করে এই মেলাকে কেন্দ্র করে এলাকার মেয়ের জামাই শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এ কারণেই প্রথম দিন মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। জামাইয়ের হাতে কিছু টাকা দেন শাশুড়িরা। আর সেই টাকার সঙ্গে আরও টাকা যোগ করে জামাইরা মেলায় গিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন। পরদিন (দ্বিতীয় দিন) মেলায় বাড়ির বউদের ব্যাপক সমাগম ঘটে। তারা জামাইসহ আত্মীয়স্বজন নিয়ে আসেন। সে কারণে বউ মেলা হিসেবেও পরিচিতি পেয়েছে। তৃতীয় দিন সব ধরনের লোকজনের আগমনের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে।

Advertisement

জানা যায়, মেলাকে সামনে রেখে ছোট ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় নানা বিনোদনের ব্যবস্থা। মেলায় এবার বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, খাবারের দোকানসহ প্রায় ৩০০টি স্টল বসে। ঐতিহ্যবাহী এই মেলায় ব্যবসা করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা। মেলায় এলাকায় ঈদ বা পূজা-পার্বনের থেকেও উৎসবমুখর ও আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, নানা ধরনের খেলনা, প্রসাধনী, খাবারের দোকানসহ ছোট-বড় দোকান বসেছে। এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসেন দোকানিরা। মিষ্টি জাতীয় পণ্যের দোকানও বসে। এছাড়া নাগরদোলাসহ বিনোদনের জন্য অনেক ব্যবস্থা ছিল। বড়দের পাশাপাশি ছোট ছেলে-মেয়েরা এই মেলা উপভোগ করে।
দর্শনার্থী ও স্থানীয়রা জানান, পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসেন তারা। এমন মেলা হলে মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি বজায় থাকে। রসুলপুরের বাসিন্দা কবি ও লেখক রাশেদ রহমান বলেন, এই মেলার উৎপত্তি কবে সেটা কেউ জানে না। যুগ যুগ ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই এলাকার মানুষের কাছে ঈদ বা পূজাপার্বণের মতোই এই মেলা উৎসবের। মেলাটি বৈশাখী মেলা হিসেবে ব্রিটিশ আমলে শুরু হলেও এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত। মেলাকে সামনে রেখে রসুলপুর ও এর আশেপাশের বিবাহিত মেয়েরা তাদের বরকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। আর মেয়ের জামাইকে মেলা উপলক্ষে বরণ করে নেওয়ার জন্য শ্বশুড়-শাশুড়িরা বেশ আগে থেকেই প্রস্তুতি নেয়।

গ্রামের জামাইরা জানান, প্রতিবছরই শ্বশুড় বাড়ি থেকে মেলায় আসার আমন্ত্রণ জানানো হয় তাদের। মেলার দিন শাশুড়িরা তাদের হাতে কিছু টাকা দেন। মেলাকে কেন্দ্র করে একটি মিলন মেলায় পরিণত হয় রসুলপুর ও আশেপাশের গ্রাম। কথা হয় সিরাজগঞ্জ থেকে আসা এক মিষ্টি ব্যবসায়ীর রতনের সঙ্গে। তিনি বলেন, আমি এই মেলায় প্রায় ১০ বছর ধরে আসছি। এই মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিত। এবার প্রায় ৭০ মণ আঁকড়ি নিয়ে এসেছি। আশা করছি সবগুলো আঁকড়িই বিক্রি করতে পারবো। মিষ্টি ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, এই মেলায় সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হয়। তাই এখানে মিষ্টির দোকান অনেক বসে। কারণ শ্বশুড় বাড়ির লোকেরা মেলা থেকে মিষ্টি নিয়ে জামাইদের আপ্যায়ন করেন। আবার জামাইরাও শ্বশুড় বাড়ির জন্য মিষ্টি নিয়ে যান। আশা করছি প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো।

Advertisement

মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসেন দোকানিরা। তারা খাবারের দোকান, মিষ্টি জাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও দিয়েছেন মেলায়। এছাড়াও মেলায় একাধিক ফার্নিচারের দোকানও বসেছে। আমাদের মেলায় প্রায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩ শতাধিক দোকান বসে। প্রায় দেড়শ’ বছর ধরে চলে আসছে এ মেলা। তিনি আরও বলেন, মেলা উপলক্ষে আমাদের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। আমরা দোকানদারদের সার্বিক সহযোগিতা করেছি। আমাদের মেলায় যা লাভ হয়, সব টাকাই আমাদের গ্রামের উন্নয়ন কাজে খরচ করা হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগালা ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে জামাই মেলাটাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্তটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদরসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্ত

টাঙ্গাইলে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা সমাপ্ত

এপ্রিল ২৮, ২০২৬
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

এপ্রিল ২৮, ২০২৬
টাঙ্গাইল শহরে চাঁদাবাজি মামলায় ৪ যুবককে গ্রেপ্তার

টাঙ্গাইল শহরে চাঁদাবাজি মামলায় ৪ যুবককে গ্রেপ্তার

এপ্রিল ২৮, ২০২৬
সখীপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৫৪ জন আহত

সখীপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৫৪ জন আহত

এপ্রিল ২৭, ২০২৬
মির্জাপুরে গৃহহীন দুই পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

মির্জাপুরে গৃহহীন দুই পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In