বুধবার, মে ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

দেলদুয়ারে কৃষক সমাবেশে

বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার

মে ২০, ২০২৬
A A
বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার

বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার

৫২ Views

স্টাফ রিপোর্টার ॥
শাহ আলী মাজারে হামলা বর্তমান সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেছেন, শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। এই হামলা কারা করলো? এটি সরাসরি এই সরকারকে উৎখাত করার পরিকল্পনা। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে। তাদের প্রত্যেকের ছবি রয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বলছি, হামলাকারীরা এখনো কেন গ্রেফতার হলো না?
বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে উবিনীগ ও নয়াকৃষি এই প্রাণবৈচিত্র্য মেলা ও সমাবেশের আয়োজন করে। এ সময় ফরহাদ মজহার সাংবাদিকদের আরও বলেন, আমরা বিএনপির সমালোচনা করি। বিএনপি যেখানে ভালো কাজ করে না, আমরা চাপ দেওয়ার চেষ্টা করি। তবে বিএনপি তো আওয়ামী লীগ নয়। আমাদের কথা যদি বিএনপি বুঝতে না পারে। তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে। আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছে। এটি কোনোভাবেই টিকবে না। এই অবস্থান থেকে দলটিকে বেরিয়ে আসতে হবে। বিএনপি নিজেদের আদর্শের ধারা এবং নিজেদের কর্মীর ওপর দাঁড়িয়ে রাজনীতি করুক।

বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি তারেক রহমানের হাতে এখন ক্ষমতা নাই। যদি তার হাতে ক্ষমতা থাকে এবং তিনি যখন জাতীয় সংসদে আছেন, তখন তার হয়ে অন্য কেউ কথা বলে কেন? সংসদে তার হয়ে অন্য কেউ কথা বললে আমরা তা মেনে নেব না। ফলে অবশ্যই তাকে নিজের কথা নিজেকেই বলতে হবে।
বিশ্ব রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, আমরা বিরোধিতা করব। বর্তমানে সারা পৃথিবীতেই এক ধরনের দুর্যোগ চলছে। ট্রাম্প যেভাবে সারা দুনিয়াকে ওলট-পালট করে দিচ্ছে, তিনি কোনো আইন মানছেন না। এই দুঃসময়ে বিএনপি আমাদের কথা শোনা দরকার। আমরা অতীতে একটি ফ্যাসিস্ট সরকার দেখেছি। গণ-অভ্যুত্থানে যদি আমরা ব্যর্থ হতাম, তাহলে বেগম খালেদা জিয়া আজ যে সম্মানের সঙ্গে গেছেন, এতো বড় সম্মান তিনি পেতেন না। আমি তারেক রহমানকে বলব মায়ের কাছ থেকে এই রাজনীতি শিখতে।
কৃষি ও বৈশ্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, খুবই বিপজ্জনকভাবে সারা পৃথিবীতেই প্রাণের ক্ষয় হচ্ছে এবং বিভিন্ন প্রজাতি হারিয়ে যাচ্ছে। সমস্ত কৃষি ব্যবস্থা এখন করপোরেট কোম্পানির স্বার্থরক্ষা করার জন্য চলছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

Advertisement

তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমান বড় ধরনের সংকট ফেস করবেন। আমি জানি না তিনি কী করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ সামনে জ্বালানির সংকট হবে অনেক বেশি। এই সংকট কাটিয়ে উঠতে চাইলে অবিলম্বে আমাদের একটি ‘ট্রানজিশন ম্যাপ’ লাগবে। বিএনপি অন্তত কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে নিজেদের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলতে পারে। আন্তর্জাতিক জ্বালানির এতো বড় সংকট তৈরি হচ্ছে যে, এই সরকারের উচিত অবিলম্বে দেশে জ্বালানি গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করা। আগামী দিনে আমাদের জ্বালানি সংকট ভয়াবহভাবে বাড়বে।
সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগের নির্বাহী পরিচালক এবং অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে দেশের ৬টি জেলার কৃষক ও কৃষানিরা অংশগ্রহণ করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsউবিনীগটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলানয়াকৃষিপাথরাইল ইউনিয়নবিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার
Next Post
টাঙ্গাইলে ব্লাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ব্লাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকসহ দুইজনের

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকসহ দুইজনের

মে ২০, ২০২৬
টাঙ্গাইলে ব্লাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ব্লাস্ট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মে ২০, ২০২৬
বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার

বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে- ফরহাদ মজহার

মে ২০, ২০২৬
মির্জাপুরে নিজেই নিজের হাতের রগ কেটে যুবকের আত্মহত্যা

মির্জাপুরে নিজেই নিজের হাতের রগ কেটে যুবকের আত্মহত্যা

মে ২০, ২০২৬
ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

মে ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In