বুধবার, জুন ৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

জুন ৩, ২০২৬
A A
কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

১৪১ Views

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের একটি চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশ ও কাঠের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের একটি ধানি চকে বিদ্যুৎ লাইনের কাঠের খুঁটি ভেঙ্গে একটি বাঁশের খুঁটি অরক্ষিত ও অব্যবস্থাপনায় পড়ে ছিল। বুধবার (৩ জুন) সকালে ওই ধানি চকে চরতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে এলে বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তার এই তাৎক্ষণিক সতর্কবার্তায় আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, নিহত গরুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। হঠাৎ এমন দুর্ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কস্তুরীপাড়া গ্রামের সেন্টু আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঁশের খুঁটি ও কাঠের খুঁটি অব্যবস্থাপনায় ধান খেতের উপর পড়ে আছে। আমরা বারবার সিমেন্টের খুঁটির কথা বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে কেন সিমেন্টের খুঁটি দেওয়া হয় না, তা আমাদের বোধগম্য নয়। এর আগেও এসব ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন আবার পাঁচটি গরু মারা গেল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী ও গবাদিপশু সব সময় দুর্ঘটনা ও ঝুঁকির মধ্যে রয়েছে।

Advertisement

এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ করে সিমেন্টের খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি আমি অবগত না। লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতী বিদ্যুৎ বিভাগকালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃ*ত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবীরবাসিন্দা ইউনিয়ন
Next Post
টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

জুন ৩, ২০২৬
কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

জুন ৩, ২০২৬
ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্টের অভিযান

ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্টের অভিযান

জুন ৩, ২০২৬
রাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ২, ২০২৬
টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In