
স্পোর্টস রিপোর্টার ॥
ঐক্যবদ্ধ থাকলে দুনিয়া জয় করা যায়। ঐক্যবদ্ধতায় ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের আর্জেন্টিনা সর্মথক তুলনামূলক দূর্বল দল নিয়ে শক্তিশালী ব্রাজিল সর্মথক দলকে ঠেকিয়ে দিয়ে (১-১) গোলে ড্র করেছে। টাঙ্গাইল স্টেডিয়ামে শনিবার (২৭ জুন) সকালে বিশ্বকাপের ডামাডোলে টাঙ্গাইল ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের আয়োজনে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতে আর্জেন্টিনা সর্মথক দলের ডাক্তার আব্দুল্লাহ চমৎকার ও দর্শনীয় শটে গোলরক্ষক পরিচয় দাসকে পরাস্ত করে (১-০) গোলে দলকে এগিয়ে নিয়ে যায়।
খেলায় পিছিয়ে পড়ে ব্রাজিল সর্মথক দল আক্রমন করে খেলতে থাকলেও কাঙ্খিত গোলের দেখা পাননি প্রথর্মাধে। অগোছালো খেলার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের সময় ব্রাজিল দলের অধিনায়ক ইফতেখারুল অনুপমের কর্ণার কিকের বল আর্জেন্টিনার ডিবক্সে ডিফেন্ডার ছানোয়ারের হাতে লাগে। কাছেই দাঁড়ানো রেফারী হারুণ ব্রাজিলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টিতে ব্রাজিল দলের শিমুল খান গোল করে (১-১) গোলে সমতা আনে।
খেলায় সমতা আসার পর আর্জেন্টিনা একচেটিয়া আক্রমন করে খেলেও আর কোন গোল করতে পারেনি। ব্রাজিল সর্মথক দলও গোলের ব্যবধান তৈরী না করায় খেলাটি (১-১) গোলে অমীমাংসিত থাকে।
ব্রাজিল সর্মথক দল- পরিচয় দাস, ড. পিনাকে দে, টিপু মির্জা, হাবিব, ডাক্তার হায়দার আলী, কাজী নোমান, শামীম আল মামুন, রাতুল মোল্লা, মজিবর, মোমিন, রফিক, উজ্জল, সুজায়েত, ইফতেখারুল অনুপম (অধিনায়ক), আরিফ, সোহেল, মামুন, শিমুল খান ও সৈয়দ বেল্লাল।
আর্জেন্টিনা সর্মথক দল- সুব্রত ধর, দুলাল, আশরাফ আলী, ডাক্তার নজরুল ইসলাম, সুজিত, বিশ্বজিৎ, ডা. শরিফুল, ইমতিয়াজ, আয়নাল, মিশু, উজ্জল, ছানোয়ার, ভূইয়া (অধিনায়ক), হাসান, উৎপল, ইমরান ও ডাক্তার আব্দুল্লাহ।
খেলায় রেফারি ছিলেন- হারুন অর রশিদ।






