শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

পাঁচ, সাত ও আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি

টাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভ

জুলাই ১০, ২০২৬
A A
টাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভ

টাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভ

৭০ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভার কালিপুর এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক ও মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়নি দীর্ঘ ৮ বছরেও। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিগত ২০১৮ সালে পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত সেতুটি এখন পর্যন্ত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। পৌর শহরের কালিপুর ও পাতুলিপাড়া এলাকার মানুষের যাতায়াত সহজ করতে লৌহজং নদীর পাড় ঘেঁষে সেতুটি নির্মাণ করা হয়।তবে নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও মাটি ভরাটের কাজ না হওয়ায় সেতুটি কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে কালিপুর, পাতুলিপাড়া ও আশপাশের অন্তত কয়েকটি ওয়ার্ডের শত শত মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ব্যবহার করতে না পারায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে গিয়ে সময় ও খরচ দুই-ই বাড়ছে। জরুরি রোগী পরিবহনে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে তারা জানান। কালিপুর এলাকার বাসিন্দা সোহেল বলেন, লৌহজং নদীর পাড় ঘেঁষে দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক ও মাটি ভরাট না হওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গেছে।

রজব খান বলেন, সেতুর দুই পাশে মাটি ভরাট না থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। পাঁচ, সাত ও আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই বেশি ভোগান্তিতে পড়ছেন।
দোকানি আবুল হাশেম জানান, সেতু ব্যবহার করতে না পারায় পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হচ্ছে। আরেক বাসিন্দা আরিফুল ইসলাম বললেন, রিকশায় শহরে যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু বিকল্প পথে ঘুরে যেতে ৫০ টাকা পর্যন্ত খরচ হয়। জরুরি রোগী পরিবহনেও বড় সমস্যা হয়।

Advertisement

পাশের এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেতুটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে আছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও মাটি ভরাটের দাবি জানান তিনি। স্থানীয়রা দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও সেতুটি ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পৌরসভাটাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে- প্রতিমন্ত্রী টুকু

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে- প্রতিমন্ত্রী টুকু

সর্বশেষ সংবাদ

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে- প্রতিমন্ত্রী টুকু

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে- প্রতিমন্ত্রী টুকু

জুলাই ১০, ২০২৬
টাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভ

টাঙ্গাইল পৌরসভার কালিপুরে নির্মাণের ৮ বছর পরও অচল অবস্থায় সেতু ॥ স্থানীয়দের ক্ষোভ

জুলাই ১০, ২০২৬
ধনবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

ধনবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

জুলাই ১০, ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ১০, ২০২৬
টাঙ্গাইলে ১২ উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু ১১ জুলাই

টাঙ্গাইলে ১২ উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু ১১ জুলাই

জুলাই ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In