
স্টাফ রিপোর্টার ॥
উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিনব্যাপী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের। র্যালিটি কলেজের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের অডিটোরিয়াম আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইস্পাহানী।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কবি আযাদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান রিপন মিয়া, সত্তর দশকের কবি মাহমুদ কামাল, কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মনি খন্দকার, ড. আব্দুল করিম মিয়া প্রমুখ।
এছাড়া অধ্যাপক দেবাশীষ দেব, অধ্যক্ষ আমির হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাবেক এজিএস অজয় সাহা, এসোসিয়েশন উপদেষ্টা হিমাংশু মোহন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য সচিব সোলায়মান হোসেন সায়েম। অনুষ্ঠান উপস্থাপন করেন প্রভাষক মুনিরা শাওরীন খান ও আরিফ আহমেদ। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এ সময় প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।






