রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু

সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সেপ্টেম্বর ১০, ২০২৬
A A
সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

৪৩৫ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে তাঁর সন্ধান করছে পুলিশ। ওই যুবকের তথ্য বা সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে সখীপুর থানা পুলিশ। তবে পুরস্কারের পরিমাণ জানানো হয়নি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ওই যুবকের ছবি প্রকাশ করে তথ্য ও সন্ধান চায়। বুধবার (৮ সেপ্টেম্বর) সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যেসব তথ্য এসেছে, তাতে মনে হচ্ছে সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার মূল রহস্য উন্মোচন হতে পারে। গত (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে আউয়াল শফীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্র ও ঘটনাস্থলের বর্ণনা অনুযায়ী, ওই দিন দুপুরে সড়কের ওপর আউয়াল শফীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। তাঁর মাথার কয়েকটি অংশ সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। ঘটনার পর প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই এটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকা থেকে এসে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশের সঙ্গেও কথা বলেন।

পরদিন (৩ সেপ্টেম্বর) আউয়াল শফীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই দিন নিহতের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। ঘটনার সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তের একপর্যায়ে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে এক মোটরসাইকেল আরোহী যুবকের ছবি সংগ্রহ করে তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। তাঁর পরিচয় ও অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, তদন্ত হচ্ছে সিঁড়ির মতো। এক ধাপ শেষ হলে আরেক ধাপ সামনে আসে। এখন পর্যন্ত তদন্তের যে ধাপে আমরা আছি, ছবির যুবকটিকে পাওয়া গেলে তার কাছ থেকে পরবর্তী কোনো তথ্য পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে এর বেশি মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসখীপুর উপজেলাসখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
Next Post
ঘাটাইল নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

ঘাটাইল নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

অক্টোবর ২৫, ২০২৬
মির্জাপুরের পাহাড়ি সড়কের বেহাল অবস্থা ॥ দুর্ভোগে চার ইউনিয়নের মানুষ

মির্জাপুরের পাহাড়ি সড়কের বেহাল অবস্থা ॥ দুর্ভোগে চার ইউনিয়নের মানুষ

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের দায়ে চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের দায়ে চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In