রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রাম

সেপ্টেম্বর ১৩, ২০২৬
A A
মধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রাম

মধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রাম

৫৪ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের সীমান্তঘেঁষা গারো অধ্যুষিত এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম টেলকি-কাকড়াগুণী সড়ক। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা আর খানাখন্দে একাকার হয়ে যাওয়ায় ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশেষ করে সড়কটির বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসান গুনছেন স্থানীয় কৃষকেরা।

Advertisement

সরেজমিনে দেখা যায়, টেলকি থেকে কাকড়াগুণী হয়ে দোখলা ও সাধুপাড়া গ্রাম পর্যন্ত বিস্তৃত এই সড়কে সামান্য বৃষ্টিতেই ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি পাকা বা সম্প্রসারণ না হওয়ায় অন্তত ১২টি গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক। এতে যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

কাকড়াগুণী গ্রামের লাজারুশ সিমসাং (৫৫) জানান, এলাকাটি মূলত কৃষিনির্ভর। কিন্তু যাতায়াত ব্যবস্থা সংকটে কৃষিপণ্য সময়মতো বাজারে নেওয়া যায় না। শিশুদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। কেউ অসুস্থ হলে ২৫ কিলোমিটার ঘুরে মুক্তাগাছার গাবতলি হয়ে মধুপুর হাসপাতালে যেতে হয়। রাস্তার কারণে সঠিক চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ওয়ালেস মাঝি (৪৫) জানান, এ এলাকায় গারো সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। অনুন্নত যোগাযোগের কারণে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। তার মতে, কাকড়াগুণী বাজার থেকে সাধুপাড়া দেড় কিমি, লাজারুশের বাড়ি থেকে দোখলা পর্যন্ত ৩ কিমি এবং টেলকি বাজার পর্যন্ত ৪ কিমি সড়ক দ্রুত পাকাকরণ জরুরি।
কৃষক বাবুল মানখিন ও সঞ্জয় সিমসাং ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ফল বাজারে ৫০ টাকায় বিক্রি হয়। রাস্তার কারণে পাইকাররা তা বাগান থেকে ৩০ টাকায় কিনছেন। পণ্য পরিবহনে খরচ অনেক বেশি। আমাদের উৎপাদিত আনারস সারা দেশে গেলেও আমরা লাভের মুখ দেখছি না। বিরাশ নেকলা ও বিনোদিনী মানখিন জানান, কাদার কারণে উপাসনালয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়।

Advertisement

এ বিষয়ে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, লাল মাটির এলাকা হওয়ায় বৃষ্টিতে কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে কৃষিপণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যায় এবং কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। সড়কটি পাকা হলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, টেলকি-কাকড়াগুণীসহ স্থানীয় অন্যান্য সড়কের বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলীটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা কৃষি কর্মকর্তামধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রামশোলাকুড়ি ইউনিয়ন

সর্বশেষ সংবাদ

মধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রাম

মধুপুরে কাঁচা সড়ক যেন মরণফাঁদ ॥ চরম দুর্ভোগে ১২ গ্রাম

সেপ্টেম্বর ১৩, ২০২৬
কালিহাতী যমুনা নদীর বালুঘাটে ৪ লাখ টাকা জরিমানা

কালিহাতী যমুনা নদীর বালুঘাটে ৪ লাখ টাকা জরিমানা

সেপ্টেম্বর ১৩, ২০২৬
কালিহাতীর বাংড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিহাতীর বাংড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সখীপুরে বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামরুলের মতবিনিময় সভা

সখীপুরে বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামরুলের মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ- ডা. শফিকুর রহমান

মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ- ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In