মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

অক্টোবর ২০, ২০২৬
A A
সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

৫৬ Views

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোভ্যানসহ নিখোঁজের ২৪ দিন পর সবুজ (১৪) নামে এক কিশোরের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আন্দি এলাকার একটি শালবন থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা মাথার খুলি, হাড়গোড়, জুতা ও পোশাক উদ্ধার করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ, এসআরবি ও পরিবারের সূত্রে জানা গেছে, সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে। অল্প বয়সেই সে পরিবারের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছিল। গত (২৬ সেপ্টেম্বর) সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন (২৭ সেপ্টেম্বর) সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা সিরাজ মিয়া। অভিযোগের পরদিনই পুলিশ গোপালপুর উপজেলার কালীবাড়ী এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় গোপালপুর থানা-পুলিশ স্থানীয় রফিক (৫০) ও রহিম (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

Advertisement

অন্যদিকে, অটোভ্যান উদ্ধারের তিন সপ্তাহ পরও সবুজের সন্ধান না মেলায় গত (১৮ অক্টোবর) থেকে পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে এসআরবি-১৪, ৩নং কোম্পানির সদস্যরা। পরদিন (১৯ অক্টোবর) টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে হাবিবুর রহমান (৩৫) এবং সদর উপজেলার করটিয়া এলাকা থেকে শাহীন (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এসআরবি-১৪, ৩নং কোম্পানি জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ও শাহীনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সখীপুরের আন্দি এলাকার একটি শালবন থেকে সবুজের দেহাবশেষ, জুতা ও পোশাক উদ্ধার করা হয়। সবুজের বাবা সিরাজ মিয়া উদ্ধার হওয়া জুতা, গামছা ও পোশাক তাঁর ছেলের বলে শনাক্ত করেছেন। গ্রেপ্তার হাবিবুর রহমান ও শাহীনের বরাত দিয়ে এসআরবি জানায়, গত (২৬ সেপ্টেম্বর) বিকেলে যাত্রীবেশে সখীপুরের তালতলা চত্বর থেকে সবুজের অটোভ্যানটি ভাড়া করা হয়। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে কোমল পানীয় স্পিডের সঙ্গে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে সবুজকে খাওয়ানো হয়। এতে সে অচেতন হয়ে পড়ে বলে দাবি করেছে এসআরবি।

Advertisement

এসআরবি-১৪, ৩নং কোম্পানি আরও জানায়, পরে নিহত সবুজের হাত-পা বেঁধে তাকে আন্দি এলাকার একটি শালবনের ভেতরে ফেলে রেখে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ কিশোর সবুজের কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রথমদিকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএসআরবি-১৪ ৩নং কোম্পানিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসখীপুর উপজেলাসখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

সর্বশেষ সংবাদ

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল কিশোরের দেহাবশেষ ॥ গ্রেপ্তার ৪ জন

অক্টোবর ২০, ২০২৬
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয়- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয়- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

অক্টোবর ২০, ২০২৬
কালিহাতীর কুরুয়ায় ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

কালিহাতীর কুরুয়ায় ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

অক্টোবর ২০, ২০২৬
দেলদুয়ারের ডুবাইলের ৯ ভিক্ষুক পেলেন সরকারের সহায়ক উপকরণ

দেলদুয়ারের ডুবাইলের ৯ ভিক্ষুক পেলেন সরকারের সহায়ক উপকরণ

অক্টোবর ২০, ২০২৬
গোপালপুরে জাতীয় নারী দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোপালপুরে জাতীয় নারী দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In