
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা প্রমূখ।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।





