শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

নভেম্বর ১৪, ২০২৬
A A
মির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

মির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

৩০ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এ নির্দেশ দেন। এর আগে বিভিন্ন পত্রিকার অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ফোন করা হয়। এ সময় তাঁকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে অভিযুক্ত দুই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কারের নির্দেশ পাওয়া নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই ট্রাকমালিক সমিতির সহসভাপতি কবির সিকদার।

Advertisement

এ বিষয়ে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করতে বলা হয়। পরে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রাত ১০টার দিকে সংশ্লিষ্ট দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি। শুক্রবার (১৩ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে সাংবাদিকদের কাছে তাঁরা দাবি করেন, লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই টাকা আদায় করছেন। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যানবাহন চালক।
আরও জানা গেছে, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান। এ সময় তাঁরা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক ট্রাকচালক জানান, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন। এর আগে ওই স্থানে কোনো টাকা নেওয়া হতো না। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ তাদের। সরকারি সড়কে হঠাৎ টাকা আদায়কে অন্যায় বলে মনে করেন তাঁরা।

এদিকে, সরেজমিনে টাকা আদায়ের সময় সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল জানান, এলাকার কোটিপতি লাল মিয়া ও কবীর সিকদারের নির্দেশে তাঁরা টাকা আদায় করছেন। পরে তাঁরা সংবাদকর্মীকে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে যেতে বলে সড়ক থেকে চেয়ার অটোরিকশায় তুলে চলে যান।
আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া মুঠোফোনে বলেন, জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য সেখান থেকে টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। এ সময় তিনি এই প্রতিবেদককে তার সঙ্গে দেখা করতে বলেন। আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার বলেন, টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেন, তার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেন, সড়কে টাকা আদায়ের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। সড়কে চাঁদা আদায়ের কোন সুযোগ নেই। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsআজগানা ইউনিয়নআজগানা ইউনিয়ন পরিষদআজগানা ইউনিয়ন বিএনপিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশসখীপুর উপজেলা
Next Post
দেলদুয়ারের ডুবাইলে কুখ্যাত দুই মোটরসাইকেল চোর আটক

দেলদুয়ারের ডুবাইলে কুখ্যাত দুই মোটরসাইকেল চোর আটক

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারের ডুবাইলে কুখ্যাত দুই মোটরসাইকেল চোর আটক

দেলদুয়ারের ডুবাইলে কুখ্যাত দুই মোটরসাইকেল চোর আটক

নভেম্বর ১৪, ২০২৬
মির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

মির্জাপুর-সখীপুর সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

নভেম্বর ১৪, ২০২৬
সখীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনে দুইজনের মৃত্যু

সখীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনে দুইজনের মৃত্যু

নভেম্বর ১৪, ২০২৬
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে- মন্ত্রী আযম খান

নভেম্বর ১৪, ২০২৬
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঠান্ডুকে আটক করেছে পুলিশ

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঠান্ডুকে আটক করেছে পুলিশ

নভেম্বর ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In