
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুল্লাহ্ মিয়া।
উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব কালাম তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেল প্রমূখ।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের জ্বালাও, পোড়াও, ভাংচুর ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য দেন। সেই সঙ্গে সকলস্তরের দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের লক্ষে মাঠে সক্রিয় থাকার পরামর্শও দেন।






