সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

টাঙ্গাইলে শরতের কাশফুল থাকছে হেমন্ত শীত বসন্তেও

নভেম্বর ১৮, ২০২৩
A A
টাঙ্গাইলে আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট

টাঙ্গাইলে আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট

৪৩৯ Views

জাহিদ হাসান ॥
ঋতু তো এলোমেলো হয়েই গিয়েছে, ঋতুভিত্তিক উদ্ভিদ- বৈচিত্র্য ওলটপালট হয়ে যাচ্ছে। কখন যে কোন ফুল ফুটছে। কোন উদ্ভিদ কখন বেড়ে উঠছে, অবস্থান পরিবর্তন করছে তারও ঠিক নেই। নিকট অতীতে বাংলার ঋতু-বৈচিত্র্য মোহনীয় রূপে ধরা দিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি ঋতু কাব্যের ধ্রুপদী ব্যঞ্জনায় কবিতা ও গানের নির্মাণশৈলীতে অপরূপ করে তুলেছেন। কবি জীবনানন্দ দাশের প্রকৃতির কবিতাগুলো ঋতুর বহুমাত্রিক সুর হয়েছে।
ঋতুর উদ্ভিদ- বৈচিত্র্যে হালে শরতের শে^ত শুভ্রতার কাশবন ও কাশফুল ‘আগ্রাসী’ প্রজাতি হয়ে উঠছে। ছন গোত্রীয় এক ধরনের এই ঘাস দ্রুত উপনিবেশের ভূমিকা নিয়ে প্রায় সকল ঋতুতেই আগ্রাসী হয়ে উঠেছে। কাশবন কাশফুলের উপনিবেশ নিয়ন্ত্রণহীন। শরতের ফুল হেমন্ত শীত অতিক্রম করে বসন্তেও থাকছে। গত ক’বছর ধরে তাই দেখা গেছে। এই মৌসুমেও একই। টাঙ্গােইল জেলার বিভিন্ন এলাকায় কাশফুল দেখা যাচ্ছে। যমুনা ও বাঙালির তীরে ও চরগ্রামে কাশফুল ফুটে আছে। লোকজন বলছেন এখন ফাল্গুন চৈত্র পর্যন্ত কাশফুল থাকে। নদী তীরে, চরাঞ্চলে, বিল ও ঝিলের ধারে, জলাভূমির আশেপাশে, পুকুরের ধারে কাশবন বেড়ে উঠে পাতা ফুল সুন্দরের উপমা হয়ে থাকে। কাশফুল এতটাই হালকা নরম তুলতুলে যেন ধবধবে সাদা বক পাখির পালক। তবে কাশবনের ভেতর দিয়ে হাঁটা তত সহজ নয়। সমতল ভূমির কাশবনের গাছের উচ্চতা তিন থেকে পাঁচফুট। এই বনে কাশকাঠি পড়ে থাকলে পায়ে বিঁধে যায়। নদী তীরে ও চরগ্রামের পলিমাটির আস্তরণে কাশ গাছের কা- ও মূল খুব সহজে সম্প্রসারিত হয়।
যে কারণে কোনো উদ্ভিদ বিজ্ঞানী কাশবন কাশকাঠি ও কাশফুলকে উপনিবেশবাদের সঙ্গে তুলনা করে আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করেছেন। তাদের এই পর্যবেক্ষণ (অথবা ধারণা) যে একেবারেই অমূলক নয় তার প্রমাণ মিলছে। কোন উদ্ভিদ বিজ্ঞানী বলছেন, কাশবনের এমন উপনিবেশ পূর্বেও ছিল। এখন হয়তো জলবায়ুর পরিবর্তনে কাশবন শরৎকালের নির্দিষ্ট সময়ের মধ্যে থাকতে চাইছে না। বনাঞ্চল অবৈধভাবে সাফ-সুতরা করার পরও কাশবনের উপনিবেশ থামছে না। বাঁশ বাগান যেমন কোন গোত্রের এক ধরনের ঘাস প্রজাতি। কাশবন ও ফুল ছন গোত্রের ঘাস প্রজাতি। কাশের কাঠি অনেকটা বাঁশের কঞ্চির মতো। কাঠি কাঁচা অবস্থায় সবুজ। পেকে গেলে বাদামি ও মেটে রঙের। শুরুতে বাঁশের রং সবুজ। বেশি বয়সে রং পাল্টে হয় কাশকাঠির রঙের মতো। কাশফুল ও বাঁশ যে ঘাস প্রজাতি অনেকের কাছে তা অজানা। বর্তমান প্রজন্ম অবশ্য অনেক অ্যাডভান্সড। তারা বাঁশ ও কাশফুল কাঠিকে ঘাসই মনে করে। অতীতে বাঁশ ও বেড়ার ঘর (কুঁড়েঘর) নির্মাণে খড়, ছন ও কাশকাঠিতে ছাউনি (ছাদ) দেওয়া হতো। এখন সেই অবস্থা নেই। গ্রামে কোনো কুঁড়েঘর নেই। কাশকাঠির ব্যবহার কমেছে। কাশকাঠি ব্যবহার হচ্ছে পানের বরজের ছাউনিতে। ব্যবহার হয় জ¦ালানি হিসেবে।
কাশবন ও কাশফুল এখন আর নদী তীর, চরগ্রাম, বিল ঝিল ও জলাশয়ের মধ্যে নেই। আগ্রাসী ভূমিকায় দখল করছে শুকনো ভূমি, রুক্ষ ভূমি, উঁচু পাহাড়ি ভূমিতে। শরতের পর হেমন্ত শীত হয়ে বসন্তেও থাকছে। তবে পাহাড়ি এলাকায় ভিন্ন প্রজাতিরও কাশবন আছে। যেগুলো ঘন এবং অনেকটা উঁচু। ওই কাশপাতার ফুল বড় পাখির পালকের মতো। কিছুটা শক্ত। উদ্ভিদ বিজ্ঞানীগণ বলছেন, সাধারণ কাশবনের মতো সমগোত্রীয় উদ্ভিদ আছে। যা অনেকটা কাশবনের মতো। পুরাণে এই কাশবনকে বলা হয়েছে কুশ প্রজাতি বা জাতকের উদ্ভিদ। রবীন্দ্রনাথের কাব্যে এই কুশ জাতকের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ নৃত্যনাট্যে কুশ জাতকের কাহিনী বর্ণনা করা হয়।
গল্পে বলা হয়, শে^ত শুভ্র কাশফুল শুভ কাজের প্রতীক। শান্তির বারতা এনে দেয়। এই ফুল মনের কালিমা দূর করে। এর শুভ্রতায় ভয়ভীতি দূর হয়। বিভূতিভূষণ মজুমদার ‘পথের পাঁচালী’ উপন্যাসে কাশফুল ও কাশবনের বর্ণনা করেছেন। বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে যে ছবি নির্মাণ করেছেন সেখানে বাংলার ঐতিহ্যের কাশবনের চিত্রায়ন অপূর্ব। কাশবনের ভেতর দিয়ে কাহিনীর কিশোর-কিশোরী অপু ও দুর্গা চরিত্রের ছুটোছুটি প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরে। ঋতু-বৈচিত্র্যের এই কাশবন কাশফুল আরও বৈচিত্র্য এনেছে সময়ের পরেও অনেকটা সময় থেকে।

Advertisement

 

 

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলে শরতের কাশফুল থাকছে হেমন্ত শীত বসন্তেও
Next Post
টাঙ্গাইল পৌরসভা লুট হচ্ছে ২২টি খাল ॥ অস্তিত্ব নেই পাঁচটির

টাঙ্গাইল পৌরসভা লুট হচ্ছে ২২টি খাল ॥ অস্তিত্ব নেই পাঁচটির

সর্বশেষ সংবাদ

একটি সেতুর অভাবে নাগরপুরের ভাদ্রায় ২২ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে

একটি সেতুর অভাবে নাগরপুরের ভাদ্রায় ২২ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে

সেপ্টেম্বর ১৪, ২০২৬
টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী একটি মাটির ঘর

টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মাটির ঘর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
গরিবের চাল গুদামে, কালিহাতীতে ২৫ বস্তা উদ্ধার ॥ ডিলারসহ ৩ জনকে জরিমানা

গরিবের চাল গুদামে, কালিহাতীতে ২৫ বস্তা উদ্ধার ॥ ডিলারসহ ৩ জনকে জরিমানা

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মধুপুরে সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

মধুপুরে সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মির্জাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি ॥ থানায় অভিযোগ

মির্জাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি ॥ থানায় অভিযোগ

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In