বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

চিত্রনায়ক নাঈম এখন ক্ষেত নিড়ানি ও মাছ চাষে ব্যস্ত

মার্চ ১৩, ২০২৪
A A
কড়ি পাথরের স্থাপত্যের নির্দশন ধনবাড়ী নওয়াব শাহি মসজিদ

কড়ি পাথরের স্থাপত্যের নির্দশন ধনবাড়ী নওয়াব শাহি মসজিদ

১৮৫ Views

স্টাফ রিপোর্টার ॥
‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’ মনে পড়ে গানটির কথা? এই গানে বাংলা সিনেমার পর্দা মাতানো জুটির কথা মনে পড়ে? ঠিক তাই। নাঈম-শাবনাজ। নব্বই দশকে বলা যায় সিনেমা প্রেমীদের কাছে অনেকটা স্লোগানে পরিণত হয়েছিল নাঈম-শাবনাজ জুটি। তারা পর্দার রোমান্সকে বাস্তব জীবনেও সত্যি করে তুলেছেন। ভালোবেসে বিয়ে করেছেন নাঈম ও শাবনাজ। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের সংসারকে।
বাংলা সিনেমায় অভিনয়ে এখন আর তারা নেই। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান। দুই সন্তানের জনক-জননী তারা। সম্প্রতি নাঈম-শাবনাজ আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবির জন্য। নাঈম-শাবনাজ নামের একটি আইডি থেকে দেখা গেছে, গত কয়েক দিন বেশকিছু ছবি পোস্ট করা হয়েছে। যেখানে নায়ক নাঈম কখনো ক্ষেতের মধ্যে বসে আছেন, নিড়ানি দিচ্ছেন, কখনোবা দাঁড়িয়ে তদারকি করছেন। ক্যাপশনে লিখেছেন, বাম্পার ফলনের আশা করছেন তিনি।
আবার কখনোবা তিনি জেলেদের সঙ্গে হাজির ফেসবুকে। দেখা যাচ্ছে প্রচুর মাছ ধরা পড়েছে জেলেদের হাতে। ক্যাপশন দিয়ে জানানো হচ্ছে এগুলো নাঈম-শাবনাজের জমিতে চাষ করা মাছ। প্রকৃতি, সবুজের সান্নিধ্য যে এই অভিনেতা বেশ উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে তার হাসিমাখা ছবিগুলো দেখেই। প্রিয় অভিনেতার ছবিগুলো তার ভক্তরাও বেশ উপভোগ করছেন।
তবে ছবিতে কোথাও শাবনাজের দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে পোস্ট করা নাঈমের ছবিগুলো টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার পাথরাইল নিজ বাড়িতে। মিডিয়া থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম পৈতৃক ব্যবসা নিয়ে ব্যস্ত। তিনি নবাব স্যার সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান। সেখানেই তিনি লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন।
উল্লেখ্য, বিগত ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ জুটি। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ ছবি ‘ঘরে ঘরে যুদ্ধ’।

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsচিত্রনায়ক নাঈম এখন ক্ষেত নিড়ানি ও মাছ চাষে ব্যস্তটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলানাঈম-শাবনাজ জুটিপাথরাইল ইউনিয়ন পরিষদ
Next Post
সরকারি সা’দত কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিহাতী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In