শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

ঈদ মানেই খুশি ঈদ মানেই ভরপুর আনন্দ

এপ্রিল ১২, ২০২৪
A A
মাভাবিপ্রবিতে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৪৫২ Views

সাদ্দাম ইমন ॥
বড় বেলার ঈদের চাইতে ছোট বেলার ঈদটাই বেশি আনন্দদায়ক। ঈদের ২-৩ দিন আগেই ঈদের নতুন জামা বানানো হয়ে যেতো। একটু পর পর সেই জামাটা বের করে দেখা সব ঠিক আছে কিনা। আর খুশিতে মন দোল খেত। নিজে দেখতাম কিন্তু আর কাউকেই দেখানো হতো না নতুন জামাটা। যক্ষের ধনের মতো লুকিয়ে রাখতাম না হলে যে ঈদ হবে না!
ঈদের আগের সন্ধ্যায় পাড়ার সব্বাই দল বেঁধে বাড়ির সামনে দাঁড়িয়ে চিকন বাঁকা সোনালি চাঁদ দেখতাম, খুশিতে ভাইয়েরা বাজি-পটকা ফোটাতো। আব্বা বলতেন, ঈদের চাঁদ দেখে সবাইকে নামাজ পড়তে। সবার দেখাদেখি আমরা ছোটোরাও নামাজে দাঁড়াতাম বড়দের পেছনে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা আর নিচে হাফপ্যান্ট…। ঘুমানোর আগে হাতে নকশা করে মেহেদি দিয়ে ঘুমাতাম। আর সকালে বিছানার চাঁদরে সেই মেহেদির আঁকিবুঁকি দেখে মায়ের বকুনি থেকে বাঁচতে একে অপরের ঘাড়ে দোষ দিতাম। সেও আর এক মজা!!
ঘুম থেকে উঠে লাল-নীল-হলুদ-সবুজ কাগজ কেটে সারা বাড়ি ঝালর দিয়ে সাজাতাম। জরি দিয়ে কাগজে ঈদ মোবারক লিখে দরজায় লাগাতাম। সবাই একসঙ্গে পুকুরে গোসল করতে যেতাম, সাঁতার কেটে গোসল করে যখন ফিরতাম তখন সব কটার চোখ লাল রক্ত জবা… এরপর নতুন জামা পরে আব্বা-আম্মাসহ সব বড়দের সালাম করতাম। ঈদের নামাজ শেষে বড়-ছোট সবার সাথে কোলাকুলি করার আনন্দ অনেক বেশি। সবাই যখন সালামি দিত, তখন আমার সব চাইতে ভালো লাগত। রাতে সব হিসাব করতাম কে কত সালামি পেলাম।
সকালে সালাম শেষে মায়ের হাতের পায়েস খেতাম। আমার মায়ের হাতের পায়েস জগৎ বিখ্যাত। পৃথিবীর আর কারও পায়েস এতো মজা হয় না। তারপর সবার সঙ্গে ঈদের নামাজে যেতাম। সবার কোলাকুলি দেখতে ভালো লাগত। বাসায় ফিরে আসার পর সবাই মিলে টিভিতে বাংলা সিনেমা দেখতে বসতাম। আমার মেজো আপু দুঃখের যে কোনো দৃশ্যে জোরে জোরে কাঁদতে থাকে। আমি তখন মজা করে তার চোখের নিচে জগ-মগ ধরতাম। তখন সবাই হাসাহাসি করলে লজ্জায় তার কান্না থামত। এরপর দুপুরে সবাই মিলে মায়ের রান্না করা পোলাও-মাংস, রোস্ট, কোর্মা, জর্দা, সেমাই খেতাম মজা করে। সবাই ইচ্ছা মতো পেট ভরে খেলেও, ঈদের পর দিন সকালে উঠে আমার ছোট বোন বলবেই, আমি ঈদের দিন কিচ্ছু খাইনি…এটা নিয়ে আমরা এখনো হাসাহাসি করি।
সবাই মিলে ঈদের দিন এক সঙ্গে গ্রুপ ছবি তুলতাম, সেগুলো এখনো অনেক আনন্দময় ঈদের সাক্ষী হয়ে আছে। সেই ঈদের দিনের আনন্দ আজ আর নেই। ঈদের আগের রাতে আর ঈদের দিন সকালে টিভিতে, “ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ” গানটা না শুনলে যেন ঈদ ঈদ মনে হতো না, এখনো ঈদ এর সকালে এই গান শুনি। ঈদের দিন বড় ভাইয়ার পাঠানো ক্যাসেট প্লেয়ারে মান্নাদের গান বাজত সারাদিন… কী যে ভালো লাগত…।
মেহমানরা আসত দল বেঁধে বেড়াতে। মা আর বড় আপুরা যতœ করে খাওয়াতেন সবাইকে। ভালো লাগত। ঈদ মোবারক সবাইকে।

 

 

 

 

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsঈদ মানেই খুশি ঈদ মানেই ভরপুর আনন্দটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদর উপজেলাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
লতিফ সিদ্দিকী ১৬ হাজার ৮৬৫ ভোট বেশী পেয়ে জয়লাভ

ঈদ উপলক্ষে টাঙ্গাইলে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

অক্টোবর ৩০, ২০২৬
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

অক্টোবর ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In