
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, শারদীয় দূর্গোৎসবে কেউ বিশৃংখলা করলে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করা হবে। যাতে করে কেউ বিশৃংখলা করার সাহস না পায়। দূর্গা পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে টাঙ্গাইল জেলায় পুলিশসহ তিনস্তরের আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এই দুই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে ধনবাড়ী কেন্দ্রীয় পূজামন্ডপ, সিংগাআটা পূজা মন্ডপ ও ভাইঘাটসহ বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার খান মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ, ওসি তদন্ত ইদ্রিস আলীসহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






