
হাবিবুর রহমান,মধুপুর ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাহমিনা আকতার লিপি। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদিকা। তিনি কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোট চাইছেন পাড়া মহল্লা থেকে শুরু গ্রাম শহরের অলিগলিতে। তিনি রাজনীতির পাশাপাশি পাশাপাশি ধনবাড়ীতে ব্র্যাক শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষিকা।
লিপি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে দলীয় নেতাকর্মী ও তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পথসভা চালিয়ে যাচ্ছে। নির্বাচনী জনসংযোগ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। লিপিসহ অন্যান্য প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার-প্রচারণা। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন।
তাহমিনা আকতার লিপি বলেন, রাজনৈতিক জীবন থেকেই জনগণের সেবা করে আসছি। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উনয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের নিকট তুলে ধরছেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকতে চান। তিনি জানান, জনগণও তার সঙ্গে আছে।
তিনি আরও বলেন, উপজেলাবাসী তাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন বলে মনে করেন। উপজেলার সকল উন্নয়মূলক কর্মকান্ডসহ নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের কর্মমূখী উন্নয়নে কাজ করবেন বলে জানান। জনসমর্থনে তিনি এগিয়ে আছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।






