সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

জুলাই ১৪, ২০২৪
A A
টাঙ্গাইলে ৭ শতাধিক শিক্ষার্থীর বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়

টাঙ্গাইলে ৭ শতাধিক শিক্ষার্থীর বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়

৪৪৯ Views

বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন।
লিখিত অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান। যোগদানের পর থেকেই হাসপাতালের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ কোন কাজে খরচ না করে ভুয়া বিল, ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন। হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষার জন্য রোগীদের মাঝে রশিদ না দিয়ে প্রতিদিন অল্প সংখ্যক এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজির টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বেশিরভাগ টাকা নিজের ব্যক্তিগত কোষাগারে জমা করেন। রশিদ বই এবং রেজিস্টার খাতা যথাস্থানে না রেখে নিজের কাছেই রাখেন তিনি। আবার যে কয়টি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা করেন তার রশিদ তিনি নিজেই তৈরি করেন। এতে করে বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
এছাড়া সরকারি বিভিন্ন ট্রেনিং ও প্রোগ্রামের টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে যৎ সামান্য টাকা বিতরণ করে বাকি টাকা নিজের পকেটে তোলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঠিকাদারির বিভিন্ন খাতসহ খাদ্য ও পথ্যের ঠিকাদারের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। ফলে ঠিকাদাররা তাদের ঘুষের টাকার উশুল করতে কম ও নিম্নমানের খাবার পরিবেশন করে থাকেন। ফলে রোগীরা বঞ্চিত হচ্ছে প্রাপ্য খাবার থেকে ক্ষুন্ন হচ্ছে হাসপাতালের ভাবমূর্তি।

Advertisement

অপরদিকে, হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তার অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন হুমকি ধামকি ও বদলির ভয় দেখিয়ে থাকেন তিনি। দিনের পর দিন এমন চললেও মুখ বুঝেই অনেকটা সহ্য করে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে ক্ষুব্ধ হয়ে তারা গত (১০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহানের বিরুদ্ধে টাঙ্গাইল সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়েই পরদিন গত (১১ জুলাই) হাসপাতাল পরিদর্শনে যান সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন।
সিভিল সার্জনের হাসপাতাল থেকে ঘুরে যাওয়ার পর শুরু হয় আরেক নাটক। নিজেকে পরিশুদ্ধ করতে যারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া শুরু করেন ওই দুর্নীতি পরায়ন স্বাস্থ্য কর্মকর্তা। ফলে অভিযোগকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, সিভিল সার্জন চলে যাওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাদের আতঙ্কে সময় কাটছে।
এসব অভিযোগের বিষয়ে ভূঞাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহান জানান, বিষয়টি বসে সমাধান করা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন জানান, স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। আর আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদটাঙ্গাইলের সিভিল সার্জনভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ
Next Post
মির্জাপুরে পুলিশের পোষাক পড়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ভূঞাপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

সখীপুরে টানা ৩০ বছর শিক্ষকতা শেষে রাজকীয় আয়োজনে বাড়ি ফিরলেন শিক্ষক

সখীপুরে টানা ৩০ বছর শিক্ষকতা শেষে রাজকীয় আয়োজনে বাড়ি ফিরলেন শিক্ষক

আগস্ট ২৪, ২০২৬
নাগরপুরে খাস ঘুনিপাড়ায় প্রায় ৪ কোটি টাকার সেতু ১৫ গ্রামের কোন কাজেই আসছে না

নাগরপুরে খাস ঘুনিপাড়ায় প্রায় ৪ কোটি টাকার সেতু ১৫ গ্রামের কোন কাজেই আসছে না

আগস্ট ২৪, ২০২৬
কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

কালিহাতীতে মাদক বিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

আগস্ট ২৪, ২০২৬
টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

আগস্ট ২৪, ২০২৬
সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনগন

সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনগন

আগস্ট ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In