মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

মধুপুরে গারো শিশু ‘ধর্ষণকারীকে’ সামাজিক প্রথায় রেহায়ের অভিযোগ

নভেম্বর ১৪, ২০২৪
A A
টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

৩৬৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছয় বছরের গারো কন্যাশিশুর ‘ধর্ষণকারীকে’ সামাজিক প্রথা অনুযায়ী সালিশ করে রেহাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ পরিবার এ বিষয়ে মামলার পর পুলিশ শিশুকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে বলে মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি বলেন, এরই মধ্যে শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন সদস্যের একটি কমিটিও করেছে।
মামলার সূত্রে পুলিশ জানায়, গত (৭ নভেম্বর) ওই শিশু কয়েকজন স্কুলবন্ধুর সঙ্গে গ্রামে খেলা করছিল। তখন মিশর ডিউ (২৫) নামে এক যুবক শিশুকে চিপসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর মা তার প্যান্টে রক্তের দাগ দেখতে পায়। তখন ওই শিশু তার মাকে সব খুলে বলে। শিশুর পরিবার মিশর ডিউয়ের বাবা সেলেশটিন নকরেককে বিষয়টি জানায়। সেলেশটিন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। তখন শিশুর বাবা-মা তাদের পরিবারের অন্যান্য সদস্য ও বংশের লোকজনদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেন।
মামলায় আরও জানা যায়, এক পর্যায়ে দুলাল কুবি নামে এক মাতব্বর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ নেন। ধর্ষকের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় নামকাওয়াস্তে সামাজিক বৈঠক বসায়। বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শিশুর পরিবার গত (৮ নভেম্বর) মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত (১১ নভেম্বর) অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে। ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিশুটির মা-বাবা আরও জানান, মিশর ডিউ বখাটে প্রকৃতির ছেলে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আমরুশ সিমসাং বলেন, খবর পেয়ে তিনি ওই শিশুর বাড়িতে গিয়েছিলেন। প্রথমে চিকিৎসা নিতে বলেছেন এবং পরে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গারোদের নিয়মানুযায়ী পারিবারিকভাবে তারা মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মীমাংসা হয়নি। পরে তারা থানায় মামলা করেছেন।
শোলাকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। এ নিয়ে পরিষদে সদস্যদের মধ্যে আলোচনা হচ্ছিল- সেই আলোচনার মাধ্যমে তিনি জানতে পেরেছেন।
স্থানীয় মাতব্বর দুলাল কুবি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সমাধানের জন্য প্রথা অনুযায়ী মাহারাং (শনি পূজা) বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ‘মাহারাং’ অনুষ্ঠান করে অভিযুক্ত মিশর ডিউকে রেহাই দেওয়া হয়েছে। পরে শিশুটির পরিবার মামলা করেছে এমনটি তিনি শুনেছেন বলে জানান দুলাল কুবি।
গারো সমাজের এক ব্যক্তি বলেন, অভিযুক্তের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে ‘মাহারাং’ পূজা ও ভোজের আয়োজন করা হয়।
এ ব্যাপারে আসামি মিশর ডিউ ও তার বাবা সেলেশটিন নকরেকের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুমি খাতুন শিশুটির জবানবন্দি গ্রহণ করেছেন।
এদিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক সাদিয়া সিদ্দিকাকে আহ্বায়ক, চিকিৎসা কর্মকর্তা আবিদা সুলতানাকে সদস্য সচিব এবং চিকিৎসা কর্মকর্তা নাসরিন সুলতানাকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান সাদিয়া সিদ্দিকা বলেন, শিশুকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে। এরপর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, শিশুর বাবা বখাটে মিশর ডিউকে আসামি করে মামলা করেছেন। ওই শিশু আদালতে জবানবন্দি দিয়েছে এবং হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে।

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর থানার ওসিমধুপুরে গারো শিশু ধর্ষণশোলাকুড়ি ইউনিয়ন
Next Post
কালিহাতীতে এতিমদের মাঝে ইফতার বিতরণ করলো দুর্বার

টাঙ্গাইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মির্জাপুরে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নভেম্বর ২৩, ২০২৬
ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

নভেম্বর ২৩, ২০২৬
নাগরপুরের গয়হাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণা

নাগরপুরের গয়হাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণা

নভেম্বর ২৩, ২০২৬
মধুপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র তালহার মৃত্যু

মধুপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র তালহার মৃত্যু

নভেম্বর ২৩, ২০২৬
গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

নভেম্বর ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In