
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর থানায় ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি সুজাতকে (২৩) মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিপিসি-৩, র্যাব-৪, মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খুলশি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের (২২) ছোট বোন ও দাদা অসুস্থ থাকায় কয়েক মাস যাবৎ বাবার বাড়িতে বসবাস করে আসছিলো। প্রধান অভিযুক্ত সুজাত (২৩) ভিকটিমের চাচার বাড়ির ভাড়াটিয়া। ভিকটিম গত (২৫ আগস্ট) সকালে অভিযুক্তের বাড়ির টিউবয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলে ভিকটিমকে জোড়পূর্বক বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে নাগরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর র্যাব সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি দল আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার খুলশি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার অভিযুক্ত সুজাতকে (২৩) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






