
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নাগরপুর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা চত্বরে জেলা ক্রীড়া অফিস ফাইনাল খেলার আয়োজন করে।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
এ সময় নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক. উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, জাহিদ হাসান, এরশাদ মিয়া, রাজীব মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।






