
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সাংবাদিক রবিন তালুকদারের মা রুবিনা আক্তার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটে টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ জুমা সদর উপজেলার উত্তর তারটিয়া এত্বেহাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সদর উপজেলার উত্তর তারটিয়া গোরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানায়, রুবিনা আক্তার দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ফুসফুসে সংক্রমণের ভুগছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে হঠাৎ করে রুবিনা আক্তার গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে সোনিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। রুবিনা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






