
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জন গ্রেফতার হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- আবু ছালেক, জীবন মিয়া, সুজন মিয়া, মোখলেছুর রহমান খান ফরিদ, জয়নাল হোসেন, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, রেখা খাতুন, ফাতেমা খাতুন, মোকাদ্দেস আলী সদুদ এবং আহাদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যা চেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।






