শুক্রবার, জুন ৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ’

জুন ৫, ২০২৬
A A
ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ'

ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ'

৩৯ Views

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ই-স্পোর্টস ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক উৎসব ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬’। ঘাটাইল গেমিং এরিনার আয়োজনে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযুক্তিনির্ভর ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসব স্থানীয় গেমিং ও আইসিটি অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি অনলাইন গেম PUBG Mobile ও eFootball-কে কেন্দ্র করে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন। প্রথম দিনে অনুষ্ঠিত হয় PUBG Mobile প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় eFootball প্রতিযোগিতা।

Advertisement

PUBG Mobile প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টিম ইলেভেন অফিসিয়াল’ এবং রানার-আপ হয় ‘টিম এনক্সিয়াস ই-স্পোর্টস’। অন্যদিকে eFootball প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন খালিদ হাসান তানজিল এবং রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন সাব্বির সিনহা। প্রতিযোগিতাগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, ফাইবার অ্যাট হোমের মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সাইদ ফারুকী, রাজিবুল হক ভূঁইয়া, খাইয়ুম ফারভেজ এবং রেজাউল আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহান কলি, সোনালী ব্যাংক পিএলসির ঘাটাইল শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম, এম.আই. ইন্টারন্যাশনালের কর্ণধার আওয়াল হোসেন খান, রান অনলাইনের স্বত্বাধিকারী ফারজানা জাহান, ক-খ কম্পিউটার টাঙ্গাইল শাখার প্রধান উৎপল দত্ত এবং ক-খ কম্পিউটারের পরিচালক মাসুদ রানা।
অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে মাদকমুক্ত, প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনভিত্তিক কর্মসংস্থান ও আয়ের সুযোগ কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

Advertisement

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল গেমিং এরিনার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. ইমরুল কায়েস রাজিব। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাহিদুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মাহাবুব হাসান সাহাল। প্রতিযোগিতার সার্বিক টেকনিক্যাল ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করে AIUB-এর একটি দক্ষ টিম। এছাড়া প্রযুক্তিগত ও ইন্টারনেট সাপোর্ট প্রদান করে ঘাটাইলের অন্যতম পুরোনো ও জনপ্রিয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ঘাটাইল অনলাইন’।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রযুক্তি ও ই-স্পোর্টস ভিত্তিক আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বিকাশে কাজ করে যেতে চান। এ প্রত্যয়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬’।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ'টাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

জুন ৫, ২০২৬
ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ'

ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নেক্সট জেন সাইবার ক্ল্যাশ’

জুন ৫, ২০২৬
গোপালপুরে দুই গ্রামের সংঘর্ষ ॥ নলীন ও জগৎপুরায় ১৪৪ ধারা জারি

গোপালপুরে দুই গ্রামের সংঘর্ষ ॥ নলীন ও জগৎপুরায় ১৪৪ ধারা জারি

জুন ৫, ২০২৬
গোপালপুরের গুলিপেঁচায় প্রতিমন্ত্রীর গ্রামে হামলা ও অগ্নিসংযোগ ॥ একজন নিহত

গোপালপুরের গুলিপেঁচায় প্রতিমন্ত্রীর গ্রামে হামলা ও অগ্নিসংযোগ ॥ একজন নিহত

জুন ৫, ২০২৬
সখীপুরে ইয়াবাসহ মাদক কারবারি তাওহিদুলকে গ্রেফতার

সখীপুরে ইয়াবাসহ মাদক কারবারি তাওহিদুলকে গ্রেফতার

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In