
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (মাভাবিপ্রবি) মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্র, উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে তৃতীয় একাডেমিক ভবন (১২ তলা) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ নির্বাহী প্রকৌশলী জনাব সাদৎ-আল-হারুন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।






