
ধনবাড়ী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে ধনবাড়ী পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী র্কমর্কতা দেবাশীষ দাস।
পৌরসভার হলরুমে অনুষ্ঠিত ধনবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৭ কোটি ৪৩ লক্ষ ১৫ হাজার ৫২৩ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ৪৫ লাখ ১৭ হাজার ৫২৩ টাকা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মোকাদ্দেস আলী, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, পৌরসভার ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।






