
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে বিভিন্ন সময়ে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান,
টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাস কোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম, বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ বাস মালিকগণ।
এ সময় প্রয়াত বাস-মিনি বাস মালিকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।






