
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশনে বসেছিলেন দুই সন্তানের জননী এক নারী। পরে বুধবার (১২ আগস্ট) রাতে প্রেমিকের বাড়ি থেকে ওই নারীকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মাতব্বররা গ্রামে সালিশের সিদ্ধান্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী। বুধবার (১২ আগস্ট) রাতে পুলিশ অনশনরত ওই দুই সন্তানের জননী নারীকে প্রেমিক রুবেলের বাড়ি থেকে পুলিশ থানায় নিয়ে যায় বলে ইউপি সদস্য সেলিমসহ স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামের আয়নাল হকের মালয়েশিয়ায় প্রবাসী ছেলে রুবেলের সঙ্গে একই গ্রামের দুই সন্তানের জননী এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা জেসমিনকে তার বাড়িতে আসতে বলে প্রেমিক রুবেল পালিয়ে যায়। পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করলে বাড়ি ঘরে তালা লাগিয়ে প্রেমিক রুবেলের স্বজনরা পালিয়ে যায়।
প্রেমিকা জেসমিনের দাবি, রুবেলের সঙ্গে তার প্রায় দুই বছরের সম্পর্ক। রুবেলের কথাতে বাড়িতে এসেছেন। কিন্তু পরে পরিবারের চাপে রুবেল পালিয়ে চলে যান।
এমন খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) রাতে পুলিশ প্রেমিক রুবেলের বাড়ি থেকে ওই নারীকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রামের মাতব্বররা সালিশে বলেছেন তাদের সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





