বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

গোপালপুরে নতুন তিনতলা স্কুল ভবনে ফাটল ॥ শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কিত

আগস্ট ১৪, ২০২৬
A A
গোপালপুরে নতুন তিনতলা স্কুল ভবনে ফাটল ॥ শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কিত

গোপালপুরে নতুন তিনতলা স্কুল ভবনে ফাটল ॥ শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কিত

৩৫৯ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দুই পাশে গভীর পুকুরের মাঝখানে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিশুদের পাঠাতে তাঁরা নিরাপদ বোধ করছেন না। বড় ধরনের ভূমিকম্প হলে ভবনটি ঘিরে দুর্ঘটনার আশঙ্কাও করছেন অভিভাবকরা।

Advertisement

স্থানীয়রা জানান, বিগত ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিগত ২০০৮ সালে বিদ্যালয়ে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিগত ২০২৩ সালে সেখানে নতুন তিনতলা ভবন নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নতুন ভবন নির্মাণের সময় বিদ্যালয়ের জায়গার ব্যবহার ও ভবনের অবস্থান নিয়ে তাঁদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। তাঁদের ভাষ্য, পুরোনো ভবনটি সরিয়ে উত্তর-দক্ষিণে, পূর্বমুখী করে ভবন নির্মাণ করা হলে ভবনটি তুলনামূলক নিরাপদ অবস্থানে থাকত এবং বিদ্যালয়ের একটি খেলার মাঠের সুযোগও তৈরি হতো। বিদ্যালয়ের মোট ৩৫ শতাংশ জমি রয়েছে। দুই পাশে পুকুর থাকায় বিদ্যালয়টির নিজস্ব কোনো খেলার মাঠ নেই।

অভিযোগ রয়েছে, অদৃশ্য চাপের কারণে তড়িঘড়ি করে পূর্ব-পশ্চিমে দক্ষিণমুখী করে দুই পুকুরের মাঝখানে ভবনটি নির্মাণ করা হয়। গত তিন বছরের দক্ষিণ পাশের মাটি পুকুরের দিকে সরে গিয়ে ভবনের নিচের প্রধান সিঁড়ি, পিলার, র‌্যাম্পসহ ওপরের বিভিন্ন অংশে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। নির্মাণের আগে পুকুরের দুই পাশে জিও ব্যাগ ডাম্পিং করা হলে এতটা ঝুঁকি থাকত না বলেও দাবি তাঁদের। সরেজমিনে দেখা গেছে, ভবন নির্মাণের সময় বিদ্যালয়ের শহীদ মিনারটি সরিয়ে একপাশে অবহেলায় ফেলে রাখা হয়েছে।
অভিভাবকরা অভিযোগ করেন, এমন ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিশুদের পাঠাতে তাঁরা নিরাপদ বোধ করছেন না। বড় ধরনের ভূমিকম্প হলে ভবনটি ঘিরে দুর্ঘটনার আশঙ্কাও করছেন তাঁরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম খাতুন বলেন, দুই পুকুরের মাঝখানে হওয়ায় ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবন ধসে পড়ে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বিদ্যালয়টির ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খান বলেন, ভবনে বড় বড় ফাটল থাকলেও এতে আপাতত কোনো ঝুঁকি তিনি দেখছেন না।

Advertisement

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, তিনি এ উপজেলায় নতুন যোগদান করেছেন। চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বর্তমানে তাঁর কাছে নেই। ভবনটির নির্মাণ ব্যয় ও নির্মাণকাল সম্পর্কেও তিনি কোনো তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ জানান, তিনি সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই ভবনটির কারিগরি পরীক্ষা ও ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবনটির বর্তমান অবস্থা দ্রুত পরীক্ষা করার দাবি জানিয়েছেন তাঁরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর উপজেলা নির্বাহী অফিসারগোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগোপালপুরে নতুন তিনতলা স্কুল ভবনে ফাটল ॥ শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কিতটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
সখীপুরের কালিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সখীপুরের কালিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ

টাঙ্গাইলের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
ঘাটাইলে বিয়ের ৭ মাসেই স্বামীর হাতে স্ত্রী মৃত্যুর অভিযোগ ॥ স্বামীকে আটক

ঘাটাইলে বিয়ের ৭ মাসেই স্বামীর হাতে স্ত্রী মৃত্যুর অভিযোগ ॥ স্বামীকে আটক

সেপ্টেম্বর ৩০, ২০২৬
দেলদুয়ারে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করলেন স্থানীয় এমপি

দেলদুয়ারে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করলেন স্থানীয় এমপি

সেপ্টেম্বর ৩০, ২০২৬
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে নিহত একজন, আহত ২ ॥ ঘাতককে আটক

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে নিহত একজন, আহত ২ ॥ ঘাতককে আটক

সেপ্টেম্বর ৩০, ২০২৬
মধুপুরে চোর সন্দেহে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১ জন

মধুপুরে চোর সন্দেহে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১ জন

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In