
স্টাফ রিপোর্টার ॥
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলকসহ বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।






