
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ড দেওলা উত্তর পাড়ায় আগুনে চারটি পরিবারের ঘর পুড়ে যায়। এতে করে ওইসব পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। গত শুক্রবার (৭ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে আর্থিক সহায়তা করেন।
গত বুধবার (১২ আগস্ট) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্থ গোলাপ মিয়া, আতিকুর ইসলাম, আমিনা বেগম ও সিজানের পরিবারকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা বিএনপি নেতা ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন। এছাড়া গৃহস্থালী সামগ্রীও দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান টিটন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিমন, জেলা যুবদল নেতা নাইম, বিদ্যুৎ প্রমুখ।
এ সময় টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন বলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সব সময় অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি টাঙ্গাইলকে সুন্দর, মাদকমুক্ত ও আধুনিক নগরী গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন। তারই ধারাবাহিকতায় আগুন লাগার ঘটনা ঘটার সাথে সাথে তিনি অবহিত হয়ে ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের পাশে থাকার এবং তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।





