
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসন যাতে না ঘটে, সেলক্ষ্যে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান শোহাগের নেতৃত্বে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শোডাউন শেষ করেন।
এ সময় শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান শোহাগ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের সংগঠন যাতে টাঙ্গাইলে পুনবৃত্তি বা পুর্নবাসিত হতে না পারে। সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের মিছিল-মিটিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেজন্য যুবদলের নেতাকর্মীরা দিন-রাত মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের হাতে অস্ত্র ছিল, আর দেশের মানুষ তারেক রহমানের পাশে আছেন। ফ্যাসিস্টরা যাতে টাঙ্গাইলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।
শোডাউন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






