
স্টাফ রিপোর্টার ॥
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ এমপি, ঢাকা উত্তর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, ঢাকা উত্তর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী, জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, কৃষক শক্তির সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলামসহ কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল।
এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এনসিপি, যুবশক্তি, কৃষকশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ।






